সামাদ আজাদের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ৭ দিনের শোক কর্মসূচি
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ৭ দিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে।
গত বুধবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কর্মসূচীর মধ্যে আগামীকাল শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (র:) জামে মসজিদসহ জেলার প্রতিটি মসজিদে দোয়া ও উপাসনালয়ে প্রার্থনা ছাড়াও র্যালি ও শোকসভার আয়োজন করা হবে।
