নারী নির্যাতনের অভিযোগে প্রকৌশলী গ্রেফতার
নারী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি-২) খুলনা অঞ্চলের প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে বুধবার গভীররাতে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নগরীর শেরে বাংলা রোডস্থ আমতলার আব্দুর রাজ্জাকের স্ত্রী রাজিয়া বেগমের দায়েরকৃত নারী নির্যাতন মামলায় মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। রাজিয়া বেগমের সাথে প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশ জানায়।
