২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর সীমান্তে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

মেহেরপুর সীমান্তের জয়পুর গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ বৃহস্পতিবার সকালে আতিয়ার বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মুজিবনগর থানা পুলিশ জানায়, স্থানীয় জনৈক কায়দার আলীর বাড়িতে তল্লাশী করে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে এ মৃত্যুর কারণ জানা যায়নি। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়।

সুরতহাল রিপোর্টে বলা হয়, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, কোনো রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

আতিয়ারের বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার ভাতগাছী গ্রামে। তার বাবার নাম দাবির বিশ্বাস।