নীলফামারীতে অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি
নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই কলোনীহাট এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে আবুল হোসেনের চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ২ ঘন্টা স্থায়ী এই অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়। ঔষধ, জুতা, কাপড় ও অন্যান্য মালামালসহ ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
দমকল বাহিনী ঘটনাস্থলে আসার পূর্বেই সমস্ত বাজার পুড়ে ছাই হয়ে যায় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
