ক্যাবল অপারেটরদের ধর্মঘটে স্যাটেলাইট চ্যানেল বন্ধ
রাজধানীর রামপুরায় দু’জন ক্যাবল ব্যাবসায়ী নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বুধবার ক্যাবল অপারেটরদের ডাকে সারা দেশে স্যাটেলাইট চ্যানেল বন্ধ রয়েছে । সন্ধ্যা ৬ টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
ক্যাবল টেলিভিশন অপারেটর নেতা সাইফুল ইসলাম টিটো এবং সায়েম রহমান মিথুনকে সোমবার সন্ত্রাসীরা হত্যা করে।
এ ধর্মঘট বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত চলবে।
ক্যাবল অপারেটরদের সংগঠন এ হত্যাকান্ডের বিচার দাবি করেছে।
