২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার যাত্রা অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় ড. গালিবসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল

পলাশবাড়ি উপজেলার টাকিয়ার বাজারে যাত্রা অনুষ্ঠানে বোমা হামলার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ খান গালিব ও জামাতুল মুজাহেদীনের ৫ সদস্যকে আসামী করে বুধবার পুলিশ গাইাবান্ধা ফৌজদারি আদালতে চার্জশীট দাখিল করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বোমা হামলার ঘটনায় পুলিশ ২২ জনকে গ্রেফতার করলেও জঙ্গী সংগঠন জামাতুল মুজাহেদিন ক্যাডার হারুন অর রশিদ মোত্তালেব, রওনোকুল ইসলাম খুশী, এটিএম তৈয়বুর রহমান, রাজু সর্দার ও হাবিবুর রহমান জুবায়েরকে আসামী করে চার্জশীট দাখিল করা হয়।

জেলার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টাকিয়ার বাজারে গত বছরের ২৫ ডিসেম্বর যাত্রাগান চলাকালে জামাতুল মুজাহেদিনের ক্যাডাররা দর্শকদের ওপর দুটি বোমা হামলা চালায়। এ ঘটনায় ১৬ জন আহত হয়।