২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে বরগুনা ও ঝালকাঠিতে ৭ জন নিহত

বজ্রপাতে বরগুনা ও ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে সাত জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বুধবার বরগুনার জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে চার ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চারাখালি গ্রামে একই পরিবারের তিনজন নিহত ও দু জন আহত হয়েছে।

জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে ঝড়ের সময় বজ্রপাতে পাথরঘাটার হাসতবক গ্রামের মোস্তফা (৪০) এবং হরিদ্রা বাইংচটকি গ্রামের জাভেদ বিশ্বাস (৪২), ছগির (৩০) ও হেমায়েত উদ্দিন (১৩) মারা যায়।

নদীতে মাছ ধরা অবস্থায় মারা যাওয়া হেমায়েতের লাশ পাওয়া যায়নি। ক্ষেতে কাজ করা বাকিদের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠিতে বজ্রপাতে নিহতরা হলো মোশাররফ হোসেন (৪৫), তার স্ত্রী সাহেরা বেগম (৩৮) ও কন্যা খাদিজা (৬)। আহতরা হলো আকবর (১৫) ও মোতালেব (১২)।

থানা ও বিভিন্ন সূত্র জানায়, দরিদ্র ওই পরিবারের সদস্যরা বজ্রপাতের সময় নিজেদের জীর্ণ ঘরে অবস্থান করছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন মর্মান্তিকভাবে মারা যায়। এসময় মায়ের কোলে থাকা এক বছরের একটি শিশু সম্পূর্ণ অক্ষত অবস্থায় সৌভাগ্যক্রমে বেঁচে যায়।