২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সীমান্তের ১৯ ক্যাম্পে বিডিআরের তৎপরতা জোরদার

আখাউড়া সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কসবা সীমান্তের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিএসএফ গোটা সীমান্ত জুড়ে ব্যাপক আধাসামরিক বাহিনীর সমাবেশ ঘটিয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সীমান্তের একটি সূত্র জানায়, বিএসএফ আগরতলা বিমানবন্দরে কঠোর সতর্কাবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দরের একাংশ ঘিরে রেখেছে তারা। বিমান উঠানামার ক্ষেত্রেও কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

আখাউড়া সীমান্তের পাশাপাশি কুমিল্লার সীমান্ত এলাকার ১৯ টি বিডিআর ক্যাম্পে বিশেষ সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লার কোটবাড়ির ১১ রাইফেলস্ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে.ক. কেএ নেসার বিডিনিউজকে জানান, কুমিল্লা সীমান্তের ক্যাম্পগুলোতে বিডিআরের সংখ্যা বাড়ানো হয়েছে। গত শুক্রবার রাত ১১ টার দিকে ২০/২৫ জনের একটি বিএসএফ দল কসবা সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তবর্তী গ্রামের লোকজন ছুটাছুটি শুরু করে। খবর পেয়ে বিডিআর ঘটনাস্থলে গেলে বিএসএফ ভারতের অভ্যন্তরে চলে যায়।

গ্রামবাসী জানায়, আখাউড়া সীমান্ত পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বাড়িঘর ছেড়ে যাওয়া লোকজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। সেক্টর কমান্ডার কর্নেল জাহাঙ্গীর আলম জানান, সীমান্ত পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং পতাকা বৈঠকের কোনও সম্ভাবনা নেই।