২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বজ্রপাতে একই পরিবারের ৩ জন নিহত

জেলার রাজাপুর উপজেলার চারাখালি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে একই পরিবারের তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 12:56 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নিহতরা হলো মোশাররফ হোসেন (৪৫), তার স্ত্রী সাহেরা বেগম (৩৮) ও কন্যা খাদিজা (৬)। আহতরা হলো গৃহকর্তার দুই পুত্র আকবর (১৫) ও মোতালেব (১২)।

থানা ও বিভিন্ন সূত্র জানায়, দরিদ্র ওই পরিবারের সদস্যরা বজ্রপাতের সময় নিজেদের জীর্ণ ঘরে অবস্থান করছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন মর্মান্তিকভাবে মারা যায়। এসময় মায়ের কোলে থাকা এক বছরের একটি শিশু সম্পূর্ণ অক্ষত অবস্থায় সৌভাগ্যক্রমে বেঁচে যায়।