সাভারে গার্মেন্টস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে কানাডা
সাভারের স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরী ভবন ধসে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় কানাডা বাংলাদেশ সরকার ও নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের কাছে পাঠানো এক শোকবার্তায় হাই কমিশনার ডেভিড ¯প্রাউল কানাডা সরকার ও জনগনের পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন।
