২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সার্কিট হাউজের নিকট ককটেল উদ্ধার

যশোর সার্কিট হাউজের ২০ গজ দূর থেকে মঙ্গলবার সকালে পুলিশ দু’টি ককটেল উদ্ধার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 02:47 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মুজিব সড়কস্থ ৪০নং জনৈক শওকত আলীর বাসভবনের দেয়াল সংলগ্ন স্থানে স্থানীয় লোকজন ককটেল দু’টি দেখতে পেয়ে কোতয়ালী থানায় খবর দেয়। পুলিশ বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে সার্কিট হাউজের মত স্পর্শকাতর স্থানের পাশে ককটেল দু’টি রেখেছে তা পুলিশ কিংবা সংশ্লিষ্ট বাড়ির লোকজন কেউ বলতে পারেনি।