২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন

জেলার বাঘা উপজেলায় একটি হত্যা মামলায় ২১ আসামীর প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রাজশাহী অতিরিক্ত দায়রা জজ-৩ এর বিচারক জেবুন্নেসা সোমবার এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে বলা হয়, ১৯৮৭ সালের ২২ জুলাই উপজেলার লক্ষ্মীনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আসামীরা গ্রামের শিরজন শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।

নিহতের ভাই গর্জন শেখ বাদি হয়ে ২১ জনকে আসামী করে বাঘা থানায় একটি মামলা দয়ের করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে আসামীদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সকলের বিরুদ্ধে আদালত ওই রায় প্রদান করেন।