২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন হতে পারে

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক এর ১৩তম শীর্ষ সম্মেলন মে মাসের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ঢাকায় সার্ক সম্মেলনে যোগ দিতে ভারত প্রস্তুত রয়েছে এমন সাড়া দেয়ার একদিন পরে সোমবার এ ঘোষণা দেয়া হয়।

নিরাপত্তা প্রশ্নে ইতোমধ্যে দু’দফায় ঢাকায় সার্ক সম্মেলন বাতিল করা হয়।

ভারতের পররাষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত ইতোমধ্যেই সম্মেলনের তারিখ চূড়ান্ত করতে সার্কের সভাপতি পাকিস্তানকে অন্যান্য সদস্যদেশের সাথে আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখোপাত্র কলকাতায় বিডিনিউজ প্রতিনিধিকে বলেন, মে মাসে সম্মেলন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে।

সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট মন্ত্রীদ্বয়ের মধ্যে তারিখ নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং উভয়পক্ষ মে মাসের মধ্যে সকল সদস্য রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য একটি তারিখ নির্ধোরনে একমত হয়।

এছাড়াও গত শনিবার জাকার্তায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সার্কের আরেক সদস্য রাষ্ট্র নেপালের রাজা জ্ঞানেন্দ্র’র মধ্যে বৈঠকের পর সম্মেলন অনুষ্ঠানের সম্ভাবনার বিষয়টি গুরুত্বপূর্ণ মোড় নেয়।

সার্কের বর্তমান চেয়ারম্যান পাকিস্তান। আসন্ন শীর্ষ সম্মেলনে এ পদ পুনরায় বাংলাদেশের কাছে অর্পিত হবে। সংস্থার অন্যান্য সদস্য রাষ্ট্র হচ্ছে শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটান।