বিডিআর মহাপরিচালকের বেনাপোল সীমান্ত পরিদর্শন
বাংলাদেশ রাইফেলস’র মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম সোমবার সীমান্ত পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের জন্য বেনাপোল চেকপোস্ট সফর করেন।
পেট্রাপোল বিএসএফ ক্যাম্প পরিদর্শনকালে বিডিআর মহাপরিচালককে স্বাগত জানান বিএসএফ ১৯৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অম্রিত সিং। এ সময় বিডিআরের খুলনা সেক্টর কমান্ডার তাসমিন আহমেদ এবং যশোর ২৫ রাইফেলস’র কমান্ডিং অফিসার লে. কর্নেল মীর মোতাহের হাসান পিএসসি উপস্থিত ছিলেন।
দু পক্ষের বৈঠকের পর বিডিআর মহাপরিচালক বলেন, এটি ছিল একটি সৌজন্য সফর, কোনও পতাকা বৈঠক নয় ।
