২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল আন্তঃসংযোগ প্রতিষ্ঠায় উচ্চ পর্যায়ের বৈঠকও ব্যর্থ

বিটিটিবি মোবাইল ও অন্যান্য বেসরকারি মোবাইল অপারেটরদের মধ্যকার আন্তঃসংযোগ বিষয়ক একটি সভা কোনও রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সভায় বেসরকারি মোবাইল অপারেটরদের আন্তঃসংযোগ সংক্রান্ত চুক্তিতে সম্মত করার পরামর্শ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সচিব ও টেলিটকের চেয়ারম্যান হাসান মনসুর সভার সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন বিটিটিবি’র চেয়ারম্যান প্রকৌশলি নুরুল ইসলাম, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ এবং টিএন্ডটি বোর্ডের সদস্যরা।

সভায় আলোচকরা বিটিটিবি মোবাইলের সেবাগত মান নিয়ে আপোষ না করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে বেসরকারি মোবাইল অপারেটররা বিনা খরচে বিটিটিবি’র ট্রান্সমিশন ও পোর্ট ব্যবহারের সুবিধা দাবি করেছিল।