শেখ হাসিনাকে ভিভিআইপি-১ রুম দেয়া হয়নি
বগুড়া সার্কিট হাউজে রোববার শেখ হাসিনাকে ভিভিআইপি-১ রুম বরাদ্দ না দেয়ায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
নেতাকর্মীরা অভিযোগ করেন, শেখ হাসিনার জন্য ওই রুমটি বরাদ্দ চাওয়া হলেও কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তাকে ভিভিআইপি-২ রুম বরাদ্দ দেয়।
এ ব্যাপারে বগুড়ার এনডিসি সাংবাদিকদের জানিয়েছেন, রুমটিতে সংস্কার চলার কারণে তা বিরোধী দলীয় নেত্রীকে বরাদ্দ দেয়া সম্ভব হয়নি।
