নিউএজ সম্পাদক এনায়েতুল্লা খানের অগ্নাশয়ে টিউমার অপারেশন হচ্ছে কানাডায়
ইংরেজি দৈনিক নিউএজ ও সাপ্তাহিক হলিডে সম্পাদক এনায়েতউল্লাহ খানের অগ্ন্যাশয়ের টিউমার অপারেশন কানাডার টরোন্টো জেনারেল হাসপাতালে আগামী ১৬ এপ্রিল সংগঠিত হচ্ছে।
প্রিন্সেস মার্গারিট ক্যান্সার হাসপতালের ড. এলিস উই ও তার দল এনায়েত উল্লাহ খানের অগ্ন্যাশয়ে বেড়ে ওঠা টিউমারটি অপসারণ করবেন। ছয় ঘন্টা ধরে অপারেশনের কাজ চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়।
