চলতি অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৪০ শতাংশেরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়নি
চলতি অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের গৃহিত ৪০ শতাংশেরও বেশি প্রকল্প বাস্তবায়নের কাজ এখনও শুরু হয়নি।
রোববার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের মাসিক উন্নয়ন পর্যালোচনা সভায় ক্ষোভের সাথে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব শাহজাহান মজুমদার। বৈঠকে উপস্থিত থেকে মনি স্বপন দেওয়ান সরকারের দিক নির্দেশনা তুলে ধরেন।
উপমন্ত্রী অর্থবছর শেষ হওয়ার আগেই চলমান প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশ দেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্প ও পল্লী উন্নয়ন ধীর গতিতে প্রকল্পের কাজ করছেন বলে তিনি সমালোচনা করেন।
তিনি কর্মকর্তাদের হুশিয়ার করে বলেন, কারও উদাসীনতা বা ষড়যন্ত্রের কারণে বরাদ্দকৃত অর্থ ফেরত গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উন্নয়ন কর্মকাণ্ডকে জনসম্পৃক্ত করার লক্ষ্যে ঢাকার বাইরে দ্বিতীয়বারের মতো এই সভার আয়োজন করা হয়। এর আগে রাঙ্গামাটিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী অর্থ বছরের জন্য নতুন প্রকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, বান্দরবান, রাঙ্গামাটি ও পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধ্বিৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি বিভাগসমূহের প্রধানগণ অংশ নেন।
