২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে জাতীয় পার্টির (মঞ্জু) কর্মী খুন

নগরীতে জাতীয় পার্টির (মঞ্জু) একজন কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে রোববার পুলিশ সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

নিহত জাপা কর্মীর নাম মোহাম্মদ মাসুদ মিলকি ওরফে নিউম (৩২)। তিনি ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার রতনপুর গ্রামের আবু নারে মিলকির ছেলে এবং নগরীর তেজগাঁও থানাধীন ৫৯/৭ পশ্চিম রাজাবাজারের বাসিন্দা। লালমাটিয়ার ওয়াসা হাউজ-৩ এর সামনে থেকে শনিবার রাত সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে তিন জনকে আটক করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় নিহতের মুখ ও পেটে গুলির চিহ্ন রয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে নিহতের ভাই রানা বলেন, শনিবার সন্ধ্যায় শিপন নামের এক যুবক মাসুদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর স্বপন নামের আরেক যুবক তার নিহত হওয়ার খবর জানায়।

তার ভাই জাতীয় পার্টির কর্মী ছিলেন বলে তিনি জানান। তবে রানা এই হত্যাকাণ্ডের কোনও ক্লু দিতে পারেননি।

নিহতের অপর ভাই শোয়েব মিলকী সাইফুল ইসলাম শিপন (৩৫), নুরুল ইসলাম স্বপন (৩০) এবং মোহাম্মদ সজীবসহ (৩০) বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় লোককে আসামী করে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।