২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের উন্নয়নে ১৮শ কোটি টাকা ব্যয় করা হবে

আগামী ৫ বছরে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে ১৮শ কোটি টাকা ব্যয় করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

২৫ এপ্রিল বন্দর দিবস উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় রোববার বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ এম শাহাদত সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও জানান, এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ‘চিটাগাং পোর্ট ট্রেড ফ্যাসিলিটিজ প্রজেক্টের’ সুপারিশক্রমে সরকার বন্দর উন্নয়নে আরও অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে । এর মধ্যে রয়েছে গ্যান্ট্রি ক্রেইনসহ কন্টেইনার হ্যাণ্ডলিং যন্ত্রপাতি সংগ্রহ, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল নির্মাণ, বন্দর চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিং, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন এবং শুল্কায়ন প্রক্রিয়া সহজীকরন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবার্র্য়িত হলে চট্টগ্রাম বন্দর উন্নত বিশ্বের সমপর্যায়ের বন্দরে পরিনত হবে। ২০০৪ সালে চট্টগ্রাম বন্দর রেকর্ড সংখ্যক ২ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯ শত ৮৪ মেট্টিকটন পণ্য ও ৫ লক্ষ ৬০ হাজার ৪ শত টিইউএস কন্টেইনার হ্যান্ডেলিং করেছে।