২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ধানকাটা মৌসুমে সন্ত্রাসী ও লাঠিয়ালদের দৌরাত্ম্য বেড়েছে

মাদারীপুর সদরসহ বিভিন্ন উপজেলায় ইরি-বোরো মৌসুমের ধানকাটা শুরু হওয়ার সাথে সাথে প্রতিবছরের মতো এবারও সন্ত্রাসী ও লাঠিয়ালদের দৌরাত্ম্য বেড়ে গেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 01:37 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এসব সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী পাকা ধান কাটার মৌসুমে দুর্বল চাষীদের ফসল জোর করে কেটে নিয়ে যায়। প্রভাবশালীদের ভয়ে চাষীরা থানায় মামলা করারও সাহস পায় না।

জানা যায়, প্রভাবশালী রহমান মাতুব্বর ও ফেলু মাতুব্বরের সন্ত্রাসী ও লাঠিয়ালরা আধা একর জমির ফসল কেটে নিয়ে গেলে কালকিনি উপজেলার ডোমরা গ্রামের কৃষক হোসেন আলী সরদার ২১ এপ্রিল আদালতে অভিযোগ করেন। আদালত এ ব্যাপারে কালকিনি থানাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন। মাদারীপুরের প্রতিটি উপজেলায় এ ধরনের ঘটনা ঘটছে বলে কৃষকরা অভিযোগ করেন।