বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রী নিহত
দৌলতদিয়া-খুলনা মহসড়কের গোয়ালন্দ ক্যানেল ঘাটের কাছে রোববার জয়মালা (১০) নামে এক স্কুলছাত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।
এলাকাবাসী এবং থানা সূত্র জানায়, সকাল ১১টার দিকে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফরিদপুর মহাসড়কে কর্তব্যরত পুলিশ বাসটিকে আটক এবং চালককে গ্রেফতার করে।
এব্যাপারে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
