ভারত চায় শিগগিরই সার্ক সম্মেলন হোকঃ নটবর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী নটবর সিং বলেছেন, ভারত যত শিগগিরই সম্ভব ঢাকায় সার্ক সম্মেলন দেখতে চায়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান শনিবার জাকার্তায় অনুষ্ঠিত এশিয় আফ্রিকান সম্মেলনে নটবর সিংয়ের সাথে সাক্ষাৎ করলে পরবর্তী সার্ক সম্মেলনে তার দেশের যোগ দেয়ার ব্যাপারে ইঙ্গিত দেন।
এদিকে নেপালের রাজা জ্ঞানেন্দ্র আবারও সার্কের প্রক্রিয়ায় তার দেশের প্রস্তুত থাকার কথা বলেছেন। যত শিগগির সম্ভব সার্ক সম্মেলনের নতুন তারিখ ঘোষিত হলে তার দেশ সম্মেলনে যোগ দেবে বলে তিনি জানান।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী লাওসের প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী, ফিলিপাইনের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ এবং লাওস বাংলাদেশকে এশিয়ানের সদস্য লাভে তাদের সমর্থনের কথা জানান। এছাড়া ফিলিপাইনও তাদের সমর্থনের কথা পূনর্ব্যক্ত করেন।
মোর্শেদ খান বলেন, এটা আঞ্চলিকভাবে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতু বন্ধনের কাজ করছে।
