২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তুলকালাম কাণ্ড

জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক হৃদরোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গনে শনিবার তুলকালাম কাণ্ড ঘটেছে। নিহতের স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের মারধর করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ ডাক্তার-নার্সদের ওপর আক্রমনের অভিযোগে দুজনকে আটক করেছে।

হাসপাতালে ডাক্তার নার্সদের বিক্ষোভ চলাকালে সুধা রানী নামের শ্বাস কষ্টের এক রোগীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শুকুর আলী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ইমারজেন্সি ডাক্তার বজলুর রশিদ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে পঠান। হৃদরোগের চিকিৎসক আহাদ আলী মহলদার হাসপাতালে দেরিতে আসেন।

রাত ১২টার দিকে শুকুরের মৃত্যু হলে তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে ডাক্তার ও নার্সদের মারধর করে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১টার দিকে ডাক্তার ও নার্সরা তত্ত্বাবধায়কের কক্ষের সামনে মিছিল সমাবেশ করে।