২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট সাড়ে তিন ঘন্টা অবরূদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের বিক্ষুব্ধ ছাত্রীরা হল প্রভোষ্ট নাসরিন আহমাদকে শনিবার সাড়ে তিন ঘন্টার জন্য কার্যলয়ে অবরূদ্ধ করে রাখে। পরে দাবি দাওযা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় হল প্রভোস্টকে সন্ধ্যা ৭টার দিকে মুক্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রত্যক্ষদর্শি জানায়, বৃহস্পতিবার থেকে সাধারণ ছাত্রীরা ১৩ টি দাবি নিয়ে হলের ভেতরে আন্দোলন গড়ে তোলে। তারা এসব দাবি শনিবারের মধ্যে না মানা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুমকি দেয়।

বিকেল চারটায় উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার ও প্রক্টর ফাতেমা বেগম ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ ছাত্রীদের দাবি দাওয়ার কথা শুনতে চান।

ছাত্রীদের দাবি দাওয়ার মধ্যে হলের জন্য নতুন বাসের ব্যবস্থা, ছাদের তালা খুলে দেওয়া, প্রতি রুমে চারটি করে প্লাগ পয়েন্টের ব্যবস্থা, ডাবলিংএর সিট ভাড়া অর্ধেক করা-ইত্যাদি রয়েছে।

দীর্ঘদিন ধরে ওই হলের বাস বিকল অবস্থায় থাকায় ছাত্রীদের পার্শ্ববর্তী হলের বাসে যাতায়াত করতে হচ্ছে। আন্দোলন চলাকালে শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটায় ছাত্রীরা হলের একটি দোতলা ভবনের ছাদের তালা ভেঙ্গে ফেলে।