২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপদোন্নতিতে নিয়ম লঙ্ঘন, প্রশাসনে তোলপাড়

উপ-সচিব পদে ৩২৭ জনের গণপদোন্নতির ঘটনায় প্রশাসনে তোলপাড় চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মন্ত্রাণালয় সূত্র জানায়, যোগ্যতাসম্পন্ন অন্তত ৫০ জনের চাকরির জ্যেষ্ঠতা লংঘন করে বৃহস্পতিবার ৩২৭ জনকে গণপদোন্নতি দেওয়া হয়। এরমধ্যে দ্বিতীয়বারের মতো ১১ জনের চাকরির জ্যেষ্ঠতা লংঘন করা হয়। এছাড়া শর্ত পূরণ না করা সত্বেও আরও ছয় জনকে পদোন্নতি দেওয়া হয় ।

এবিষয়ে ওয়াকিবহাল ফরিদপুর জেলা পরিষদ সচিব এএন শামসুদ্দিন আজাদ চৌধুরী বিডিনিউজকে বলেন, যোগ্য ও বয়ঃজ্যেষ্ঠদের রাজনৈতিক কারণে বঞ্চিত করে অযোগ্য ও কনিষ্ঠদের পদোন্নতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, নিয়ম ভঙ্গ করে এ ধরনের গণপদোন্নতির ঘটনা বিরল। গণপদোন্নতির ওই তালিকা থেকে ১৯৮৫ সালের পুরো ব্যাচটিকেই বাদ দেওয়া হয়।

জানা যায়, উপ সচিব পদে ৩২৭ জনকে পদোন্নতি দিতে গিয়ে দ্বিতীয়বারের মতো যে ১১ জনের চাকরির জ্যেষ্ঠতা লংঘন করা হয়েছে তারা হচ্ছেন- মিকাইল শিপার, এসএম কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, খোরশেদ আলম চৌধুরী, মঈন উদ্দিন আব্দুল্লাহ, খন্দকার আনোয়ারুল ইসলাম, রেবেকা সুলতানা, ভীমচরণ রায়, ইকবাল খান চৌধুরী, এএনএম খলিলুর রহমান এবং এএন শামসুদ্দিন আজাদ চৌধুরী।

অন্যদিকে যোগ্যতা না থাকা সত্বেও নাজিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, সৈয়দ আহামদ, ড. জাকিরুল ইসলাম, এডিএম আব্দুল বাসেদ এবং আশরাফ আলী খান-এই ছয়জনকে নিয়ম লঙ্ঘন করে ওই পদোন্নতি দেওয়া হয় হয়।