ড. গালিব ও তার সহযোগীদের মুক্তির দাবীতে রাজশাহীতে সমাবেশ
আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. আসাদুল্লাহ আল গালিব ও তার তিন সহযোগীর মুক্তির দাবীতে শুক্রবার রাজশাহীর সাহেব বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে তার অনুসারীরা বলেন, অবিলম্বে জোট সরকার আহলে হাদীস নেতৃবৃন্দকে মুক্তি না দিলে দেশে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। আহলে হাদীস আন্দোলনের প্রতিটি অনুসারী প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিয়ে ডঃ গালিব ও অন্যান্য নেতাদের মুক্ত করবে।
আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নওদাপাড়া মাদ্রাসার অধ্যাপক সাইদুর রহমান, আহলে হাদীস যুব সংঘের কেন্দ্রীয় দপ্তর স¤পাদক মোজাফ্ফর বিন মহসিন, অর্থ স¤পাদক সাহাবুদ্দিন আহমেদ ও আহলে হাদীস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি সাখাওয়াৎ হোসেন।
আহলে হাদীস ও যুব-সংঘ নেতৃবৃন্দ ড. গালিব, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আব্দুস সামাদ সালাফী, সাধারন স¤পাদক নুরুল ইসলাম ও যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক এস এম আজিজুল হকের মুক্তিসহ তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তাগণ সমাবেশে বলেন, ড. গালিবকে জঙ্গিবাদের যে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তার খেসারত জোট সরকারকে আগামী নির্বাচনে দিতে হবে। আলেম ওলামাদের গ্রেপ্তার করে কোনও সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
সরকারের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিবাদ সমর্থক তৃতীয় পক্ষের মদদেই ড. গালিবসহ আহলে হাদীস নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা বলেন, দেশের স্বার্থে এই জঙ্গি সমর্থক গোষ্ঠীকে চিহ্নিত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের ছত্রছায়ার এক শ্রেনীর নেতা বাংলা ভাই তৈরি করে তাকে মাঠে ছেড়েছিল। আব্দুর রহমানকে মাঠে নামিয়েছিল, কিন্তু পরে তাদেরকে ধরতে পারেনি, গ্রেপ্তার করতে পারেনি।
তারা বলেন, সরকার বাংলা ভাইকে পৃষ্টপোষকতাদানকারী নেতাদেরও গ্রেপ্তার করতে পারেনি। বরঞ্চ উল্টো জঙ্গিবাদের অভিযোগে ড. গালিবকে গ্রেপ্তার করা হয়েছে। জোট সরকার নিজেদেরকে বেসামাল করে ইচ্ছামত সব কিছুই করছে।
বক্তারা বলেন, আর বেশি সময় হাতে নেই। এখনই সাবধান না হলে বড় রকমের মূল্য দিতে হবে। তারা আরও বলেন, সরকার যদি এখনই সতর্ক না হয় তাহলে দেশের আলেম সমাজ এই সরকারকে আগামী নির্বাচনে তালাক দিবে।
এদিকে রাজশাহীর সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয় আগামীতে ঢাকার পল্টন ময়দানে ড. গালিবের মুক্তির দাবীতে বিশাল সমাবেশের আয়োজন করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওদাপাড়ায় আহলে হাদীস কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
