নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩
সোনারগাঁও উপজেলার ললাটে নামক স্থানে সোমবার বিকেলে যাত্রীবাহী বাস ও বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত ও তিন জন আহত হয়েছে।
নিহতরা সবাই বেবিট্যাক্সির যাত্রী। তারা হলো, নুরু মিয়া (২২), মাসুম (১৭) এবং আবুল হাশেম (২৮)।
পুলিশ জানায়, নরসিংদী-মদনপুর সড়কের ললাটে নামক স্থানে যাত্রীবাহী বাস (ময়মনসিংহ-ব-২৫৮) এবং আড়াইহাজারগামী বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশগুলো নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর এলাকাবাসী এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
