২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্রাজেডি: সাত দিন অতিক্রান্ত, মোট উদ্ধার ৭৬

এক সপ্তাহ আগে সাভারের বাইপাইলে ধ্বসে পড়া বহুতল গার্মেন্টস ভবন থেকে এ পর্যন্ত মোট ৭৬টি লাশ উদ্ধার করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 07:24 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

রোববার রাতে উদ্ধারকর্মীরা  আনসার বাহিনীর চার সদস্যের বিগলিত লাশ উদ্ধার করে।

তবে সোমবার আর কোন মৃতদেহ পাওয়া যায়নি।

নিখোঁজ শ্রমিকদের স্বজনরা তাদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তবে তারা অধীর আগ্রহে স্বজনদের লাশের অপেক্ষা করছেন।

গত ১০ এপ্রিল মধ্য রাতে কারখানাটি ধ্বসে পড়ার সময় ৫০০ শ্রমিক কাজ করছিল বলে জানা যায়।