তারিখ পরিবর্তন, রূপসা সেতুর উদ্বোধন ১২মে
এপ্রিলের ২৭ তারিখের পরিবর্তে মে মাসের ১২ তারিখ রূপসা সেতু উদ্বোধন করা হবে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাচিমুরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ২৭ এপ্রিল বাংলাদেশে আসতে পারছেন না। তবে ১২ মে তিনি বাংলাদেশ আসতে পারবেন বলে সরকার নিশ্চিত হয়েছে।
রূপসা সেতু জাপানের আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
