রাজবাড়ীতে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা
জেলার পাংশা উপজেলার হরিণডাঙ্গা গ্রামে শিলা (১৮) নামের এক গৃহবধূকে রোববার রাতে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত শিলা উক্ত গ্রামের হেলালউদ্দিনের স্ত্রী। পুলিশ সূত্র জানায়, বিয়ের পর থেকেই হেলাল যৌতুকের জন্য শিলাকে চাপ দিয়ে আসছিল। কিন্তু শিলা স্বামীর যৌতুকের দাবী পূরনে আপারগতা প্রকাশ করলে তার ওপর নির্যাতন চালানো হয়। রোববার রাতে হেলাল ও তার পরিবারের সদস্যরা শিলাকে প্রচন্ড মারধর করে। প্রকৃত ঘটনা চাপা দেওয়ার উদ্দেশ্যে হত্যাকারীরা শিলার মুখে বিষ ঢেলে রাখে।
পরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
