২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পর পর ৩টি ট্রাকে ডাকাতি

জেলার যমুনা সেতু (পশ্চিম) হাইওয়ে সংলগ্ন সিরাজগঞ্জ-বেলকুচী-এনায়েতপুর রোডের সয়দাবাদ ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পর পর তিনটি ট্রাকে ডাকাতি হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:34 PM

একজন ট্রাক চালক মো. আব্দুল মমিন ও একজন হেলপার মেহেদী হাসান ওরফে আজাহারসহ বেশ কয়েকজন জানায়, মাল খালাস করে বেলকুচী উপজেলা থেকে  ফেরার সময় ১০/১২ জনের মুখোশধারী একটি ডাকাত দল রাস্তায় কাঠের গুড়ি ফেলে পর পর তিনটি ট্রাকের গতিরোধ করে ডাকাতি করে।

প্রথম দু‘টি ট্রাকের ড্রাইভার এবং হেলপার ডাকাতদের কোনরূপ বাধা প্রদান করেনি। কিন্তু তৃতীয় ট্রাকটি ওভারটেক করতে চাইলে, ডাকাতরা পথ রোধ করে। 

ডাকাত দল অস্ত্রের মুখে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেয়। তারা ট্রাকের হেলপারকে গুরুতর আহত করে।

তৃতীয় ট্রাকের চালক মমিন দৌড়ে স্থান ত্যাগ করে এবং নিকটবর্তী এলাকাবাসীকে এ খবর জানায়। স্থানীয় জনসাধারণের উপস্থিতির আশঙ্কায় ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

উল্লেখ্য, গত এক মাসে একইস্থানে গণডাকাতিসহ পর পর তিনটি ডাকাতি সংঘটিত হয়েছে।

এলাকাবাসী জানায়, উক্ত স্থানে বার বার ডাকাতি সংঘটিত হওয়া সত্ত্বেও প্রশাসন নির্বিকার রয়েছে।

ট্রাক হেলপার আজাহারকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।