২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত

নগরীর খালিশপুরে রোববার সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে খালিশপুরের ৭ নং ঘাট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক (খুলনা মেট্রো-৮-৯৭০) মিনারা বেগম নামে এক মহিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।