২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জবাই করে কৃষক হত্যা

জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামের কৃষক নিজামুদ্দিনকে (৪০) শনিবার গভীর রাতে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা নিজামুদ্দিনকে বাড়ি থেকে অপহরণ করে রাস্তায় নিয়ে যায় এবং সেখানে তার হাত-পা বেধে বেদম প্রহার করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা চলে যায়।

নিহতের পরিবার দাবি করছে, পূর্ব শত্র“তার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।