২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ এপ্রিল

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। গত শনিবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহ। সভাটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।

সভায় জানানো হয়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করবেন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তফা জালাল মহীউদ্দীন।