২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাওবাদীদের হামলায় ১০ গ্রাামবাসী নিহত

নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নলপোরশি জেলায় শনিবার গুলি করে ১০ গ্রামবাসীকে হত্যা করেছে। নিহত ১০জনের মধ্যে একটি শিশু রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 03:12 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নেপালি সেনাবাহিনীর জনসংযোগ দফতর (ডিপিআর) থেকে বলা হয়, গ্রামবাসীরা মাওবাদীদের সন্ত্রাসী কার্যক্রমে যোগ দিতে রাজি না হওয়ায় তাদেরকে হত্যা করা হয়।

ডিপিআর আরও জানায়, সন্ত্রাসীরা ১০ জন সাধারণ গ্রামবাসীকে হত্যা করে। মাওবাদীরা তাদেরকে সন্ত্রাসী কার্যক্রমে যোগ দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। কিন্তু তারা এ কাজে অস্বীকার করলে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

মানবাধিকার কর্মী বিজয় গৌতম শনিবারই ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নিহত ১০ গ্রামবাসীর মধ্যে ১৪ বছরের একটি বালক রয়েছে। গুলিবিদ্ধ দু’গ্রামবাসীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ব্রাশ ফায়ারে বেশ কয়েকটি পশুও নিহত হয়েছে। বিদ্রোহীরা চারটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আরও ১১টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

নেপাল সেনাবাহিনী আরও জানায়, তারা শুক্র ও শনিবার রুপান্ধি ও সিন্ধুলি জেলায় অভিযান চালিয়ে তিন মাওবাদী গেরিলাকে হত্যা করেছে।

মাওবাদীরা নেপালের ২৬০ বছরের রাজতন্ত্রের পতন ঘটিয়ে সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম শুরু করে। গত ৯ বছরের সংগ্রামে সেনা সদস্যসহ প্রায় সাড়ে ১১ হাজার নেপালি নিহত হয়েছে।

রাজা জ্ঞানেন্দ্র গণতান্ত্রিক সরকারকে বরখাস্ত করে জরুরী অবস্থা জারি করলে দেশটির রাজনৈতিক পরিবেশ আরও উতপ্ত হয়ে ওঠে।