২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন

যৌতুকের দাবিতে শরীরিক নির্যাতন চালিয়ে শুক্রবার জেলার কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামে এক গৃহবধুকে পাষণ্ড স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নিহতের প্রতিবেশীরা জানান, যৌতুকের দাবিতে গৃহবধু মাহীনুর বেগমকে (১৮) তার স্বামী ফারুক হাওলাদার (২২) প্রতিনিয়ত নির্যাতন চালাত। শুক্রবার নির্যাতনের এক পর্যায় মাহীনুর মারা গেলে গলায় ফাঁস লাগিয়ে ফারুক লাশ ঘরে ঝুলিয়ে রাখে।

ঘটনার পর ফারুক পলাতক রয়েছে।

এ ব্যাপারে নিহতের মা বাদি হয়ে তিনজনকে আসামী করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ শুক্রাবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।