২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত নিহত

কুমিল্লা শহরতলির শ্রীনিবাসে শুক্রবার রাতে ডাকাতি শেষে পালানোর সময় উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হয়ে এক ডাকাত নিহত হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নিহত মুক্তার হোসেন (২২) ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানার কান্দিরপাড় গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, শ্রীনিবাস গ্রামের গোলাম হোসেনের বাড়িতে ১০/১২ জনের একটি  ডাকাতদল হামলা চালিয়ে নগদ অর্থসহ এক লাখ ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। গৃহকর্তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ডাকাত দলকে ধাওয়া করে।

এ সময়ে গণপিটুনির শিকার হয়ে মুক্তার হোসেন মারা যায়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।