লক্ষীপুরে ২ জনের অপমৃত্যু
লক্ষীপুরে পৃথক দুটি ঘটনায় এক কিশোরীসহ দুই জনের অপঘাতে মৃত্যু হয়েছে।
জানা যায়, গত বুধবার শহরে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কাশেম (৩৬) লক্ষীপুর সদর হাসপাতালে শনিবার মারা যায়। বিস্তারিত পরিচয় পাওয়া না যাওয়ায় পৌরসভার উদ্যোগে তার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
অপরদিকে, জেলার রামগতি থানার জনৈক আবু নাসেরের কিশোরী কন্যা ইয়াসমিন (১৫) শুক্রবার রাতে বিষপানে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
