বাংলাদেশকে বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার শত্র“দের বিরুদ্ধে লড়াই করতে হবে: হেরাল্ড ট্রিবিউনের পরামর্শ
ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের এক মন্তব্যে বলা হয়, ভারত বিরোধী প্রচারণা বন্ধ করতে এবং কালো টাকার রাজনীতি দূর করতে বাংলাদেশ সরকারকে বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার শত্র“দের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এতে বলা হয়, গত দু’ বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী ভারত বিরোধী প্রচারনা হ্রাস করতে বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার শত্র“দের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারতেন। ভারত বিরোধী প্রচারনার ফলে দেশের অভ্যন্তরে ও ভারতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
মন্তব্যটিতে আরও বলা হয়, কালো টাকার রাজনীতি আরও বৃদ্ধি পেয়েছে যার সাথে প্রধানমন্ত্রীর ছেলে ও তার দলের যুগ্মমহাসচিব তারেক রহমানও জড়িত।
শনিবার প্রকাশিত হেরাল্ড ট্রিবিউনের ওয়েবসাইট প্রকাশনার উপ-সম্পাদকীয় মন্তব্যে ফিলিপ বোউরিং তার ‘নট ডুইং ব্যাডলি, থ্যাংক ইউ’ শীর্ষক লেখায় এ কথা বলেন।
সেখানে তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশ কি একটি সফল নিু আয়ের গণতান্ত্রিক রাষ্ট্র না কি একটি অকার্যকর রাষ্ট্র? এটি কি ধর্মনিরপেক্ষ মুসলিম রাষ্ট্র না কি মৌলবাদীদের আস্তানা? এর সমাজ ব্যবস্থা উদারনৈতিক না কি দুর্নীতি ও রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামাপূর্ণ? এটি কি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র না কি ভারতের অধস্তন কোনও দুর্বল রাষ্ট্র?
গ্রেনেড হামলায় বিরোধী দলীয় নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার কথা উল্লেখ করে এতে বলা হয়, দাঙ্গা হাঙ্গামার কারণে দেশটির ভাবমূর্তি নষ্ট হয়েছে।
১৯৯১ সালে সামরিক শাসনের পর থেকে গত তিনটি সাধারণ নির্বাচনের পরও গণতান্ত্রিক ব্যবস্থা সঠিকভাবে কার্যকর না হওয়ায় এতে উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের দাবির কথা উল্লেখ করে বলা হয়, একে অন্যের মতামতকে গুরুত্ব না দিলে ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হতে পারে।
প্রধান দু’টি রাজনৈতিক দলের দ্বন্দ্বের কথা উল্লেখ করে হেরাল্ডের এ মন্তব্য কলামে আরও বলা হয়, দল দু’টি বাংলাদেশের অভ্যুদয়ে ভারতের অবদান বিষয়ে আদর্শগতভাবে বিভক্ত নয়। তবে এরা ক্ষমতায় যাওয়ার জন্য একে অন্যের সাথে ভিন্ন মত পোষণ করে থাকে। গণতান্ত্রিক রাজনীতিতে এটা স্বাভাবিক কিন্তু এটি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
মন্তব্যে প্রশাসনের রাজনীতিকরণের সমালোচনা করা হয়। যখনই তারা ক্ষমতার বাইরে থাকে তখন তারা বিদেশীদের কাছে তাদের অভিযোগ তুলে ধরে।
এছাড়া গোঁড়া ইসলামের ওপর বেশি গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশের প্রধান পরিচিতি বাঙালি এবং তারপর মুসলিম। চারদিকে অমুসলিম দেশ এবং আরব বিশ্ব থেকে অনেক দূরেই দেশটির অবস্থান। অন্যকে সহ্য না করা ব্যতিক্রম হতে পারে, কিন্তু সেটাই নিয়ম নয়। এতে সংবাদ মাধ্যমগুলোরও ব্যাপক সমালোচনা করা হয়।
তবে হেরাল্ডের উপ-সম্পাদকীয় মন্তব্যে বাংলাদেশের অপরাধ দমনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) প্রশংসা করা হয়। প্রাকৃতিক দুর্যোগ, সরকারের অপর্যাপ্ততা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বাধা সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা ৫ এর উপরে থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।
তবে সহায়তা কমে যাওয়ার কারণ হিসেবে দেশটির প্রশাসনিক ব্যর্থতার কথা উল্লেখ করা হয়।
এতসব অভিযোগ সত্ত্বেও মন্তব্যে বলা হয়, অসাম্প্রদায়িক অবস্থার দিক থেকে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে।
