খুলনায় বাথরুমের তালা ভেঙ্গে সন্ত্রাসী গ্রেপ্তার
জেলার দিঘলিয়া উপজেলা পরিষদের বাথরুমের তালা ভেঙ্গে পুলিশ সন্ত্রাসী ও অস্ত্র লুট মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও একাধিক মামালার পলাতক আসামী শহিদ মৃধা ওরফে কেহেরমান (৩৭) দিঘলিয়া উপজেলা পরিষদের বাথরুমে লুকিয়ে ছিল। সে বাথরুমের বাইরে তালা লাগানোর ব্যবস্থাও করেছিল।
গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দুপুরে সেখানে যায় এবং বারুমের তালা ভেঙ্গে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অস্ত্র ও লুটসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
