দুঘন্টা বন্ধ থাকার পর সাঙ্গুতে আবারও উৎপাদন শুরু : চট্টগ্রামে গ্যাস সংকট, আপডেট
দু’ ঘন্টার জন্য সাঙ্গু গ্যাস ক্ষেত্রের উৎপাদন বন্ধ থাকায় দেশে সাময়িক গ্যাস ঘাটতি দেখা দেয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হঠাৎ করেই কেয়ার্ণ পরিচালিত সাঙ্গু গ্যাস েেত্রর পাঁচটি কূপের উৎপাদনই বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাঙ্গু আবার সরবরাহ দিতে শুরু করে।
সাময়িক সময়ের জন্য পরিস্থিতি মোকাবেলা করতে চট্টগ্রামের রাউজান বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অর্ধেকে নামিয়ে আনতে হয়। এ সময় গ্যাস সরবরাহ প্রায় পুরোটাই বন্ধ করে দেয়া হয় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায়।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় জাতীয় গ্রীড থেকে চট্টগ্রামে ৯০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাস সরবরাহ করা হয়। এতে ঢাকা এবং এর আশেপাশের এলাকায় গ্যাস ঘাটতি দেখা দেয়।
সাঙ্গুর পাঁচটি কূপ কেন একযোগে বন্ধ হয়ে গেলো, তাৎণিকভাবে এর কোনো কারণ পেট্রোবাংলা বা কেয়ার্ণ জানাতে পারেনি।
উল্লেখ্য, সম্প্রতি সাঙ্গুর উৎপাদন বাড়ানো হয়। পুরনো তিন এবং নতুন দু’টি মোট পাঁচটি কূপ থেকে গত ৩১ মার্চ হতে কেয়ার্ণ ১৬০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ দিতে শুরু করে।
এ মাসে তাদের আরো একটি কূপ থেকে উৎপাদন শুরু হওয়ার কথা।
জানা গেছে, সাঙ্গুসহ দেশের বর্তমান গ্যাস উৎপাদন মতা ১,৫০৫ এমএমসিএফডি। কিন্তু ছুটির দিনে চাহিদা কম থাকায় শুক্রবার ১,৩৬০ এমএমসিএফডি উৎপাদন হচ্ছিল।
