ইউপি চেয়ারম্যানের পিতা ছুরিকাঘাতে নিহত
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের পিতা শুক্রবার সকালে দুস্কৃতকারিদের ছুরিকাঘাতে নিহত হয়েছে।
নিহত কাশেম সরদার (৭০) আগারপুর ইউনিয়নের চেয়ারম্যান খালিদ হোসেন স্বপনের পিতা।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কাশেম সরদার আদালতের কাজে কেদারপুরে তার বোনের বাসায় অবস্থান করছিলেন। সকালে দুস্কৃতকারিরা সেখানে হামলা চালিয়ে কাশেম সরদারকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলে মারা যায়।
