২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি পরবর্তী মানবিক সহায়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা সুনামি পরবর্তী মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াকুব আলীর কাছে গত ২৬ মার্চ  স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গত ২৬ ডিসেম্বরের ভয়াবহ সুনামির পর বাংলাদেশের পাঠানো মানবিক সহায়তার জন্য এক চিঠিতে কুমারাতুঙ্গা তার কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

কুমারাতুঙ্গা জানান, এ ধরনের সহায়তা দু দেশের সুদৃঢ় ও উষ্ণ সম্পর্কেরই প্রতিফলন।

গত সুনামির পর অন্যান্য সহায়তার পাশাপাশি বাংলাদেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপে উদ্ধার তৎপরতা চালানোর জন্য হেলিকপ্টার ও নৌবাহিনীর জাহাজ প্রেরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সুনামি কবলিত দুটি দেশে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রাখে।