২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিটিসিবি'র কৌশলগত পরিবহন পরিকল্পনা চূড়ান্ত

ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) বৃহত্তর ঢাকা শহরের পরিবহণ পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়নের ব্যবস্থা, মনিটরিং ও সমন্বয় সাধনের লক্ষ্যে মহানগরীর কৌশলগত পরিবহণ পরিকল্পনা (এসটিপি) চূড়ান্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 07:17 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বুধবার অষ্টম জাতীয় সংসদের যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এই তথ্য প্রকাশিত হয়। খবর তথ্য বিবরণীর।

বৈঠকে ডিটিসিবি’র সার্বিক কার্যক্রম ও অগ্রগতির ওপর একটি প্রতিবেদন উপস্থাপন এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডিটিসিবি এসটিপি’র আলোকে ভবিষ্যৎ কর্মপন্থা গ্রহণ করবে।

কমিটির সদস্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, শেখ ফজলুল করিম সেলিম, এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান খান, মোঃ হারুনুর রশিদ (হারুন), আলহাজ্ব ডা: মোহাম্মদ আলী এবং এডভোকেট মোঃ নাদিম মোস্তফা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ শফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।