অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে নিজ পুত্রকে ত্যাজ্য করলেন মা
–নিজ সন্তানকে ত্যাজ্য করলেন বৃদ্ধা মা। কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে। গত রোববার পুত্রের অসামাজিক কার্যকলাপে চরম অতিষ্ঠ হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিটের মাধ্যমে মৃত হোসেন আলীর পুত্র মোহাম্মদ আলীকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন বৃদ্ধা মাছুদা বেগম (৫৫)।
জানা গেছে, পিতা মারা যাওয়ার আগে পুত্র মোহাম্মদ পৃথকভাবে বসবাস করে আসছিলো। প্রায় সব সময়ই মোহাম্মদ আলী অসামাজিক কাজে লিপ্ত থাকতো। মা এবং অপর ভাইবোন তার অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে মোহাম্মদ আলী প্রায়ই সন্ত্রাসী দিয়ে তাদের ওপর হামলা চালাত। এক পর্যায়ে মা অতিষ্ঠ হয়ে রোববার তাকে ত্যাজ্য পুত্র হিসেবে ঘোষণা দেন।
