২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যুবতীর খণ্ডিত লাশ উদ্ধার

নরসিংদী থানা পুলিশ বুধবার সকালে শহরের চৌয়ালা মোতাহার হোসেনের বাড়ির আঙ্গিনায় পুঁতে রাখা ২০/২২ বছরের অজ্ঞাত এক যুবতির খণ্ডিত লাশ উদ্ধার করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 02:11 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পুলিশ ও এলাকা বাসীর ধারণা ধর্ষণের পর ওই যুবতিকে হত্যা করে অপরাধীরা মাটিতে পুঁতে রেখেছে।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।