২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড

অবৈধ অস্ত্র রাখার দায়ে কক্সবাজারের রামু উপজেলাধীন চাকমারকুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হোসেনকে ১৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মঙ্গলবার কক্সবাজার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক নিরঞ্জন কুমার সাহা এই রায় প্রদান করেন। একই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাবেক চেয়ারম্যান আমির হামজা সিকদার হত্যামামলার প্রধান আসামী আবুল হোসেনকেকে গ্রেফতার করতে পুলিশ চাকমারকুলে যায়। ওখানে তাকে না পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলাধীন জোয়ারিয়ানালাস্থ ঘোনার পাড়ার জনৈক আহমদ কবিরের বাড়ী থেকে চেয়ারম্যান আবুল হোসেনকে গ্রেফতার করে। এসময় তার অবস্থানরত রুমের বিছানার বালিশের নিচ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়। পরে ডিবি পুলিশ মামলাটি তদন্ত শেষে প্রাথমিক ভাবে চার্জশীট দাখিল করে।

কক্সবাজার স্পেশাল ট্রাইবুনাল-৪ এর বিচারক নিরঞ্জন কুমার সাহা ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ ও বিচার বিশ্লেষন করে এই দণ্ডাদেশ প্রদান করেন।