মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে পিতার মামলা
মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন এক অসহায় পিতা।
জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের অনিল কুমার রায় (৭০) বাদী হয়ে গত সোমবার যশোর ‘খ’ অঞ্চলের ম্যাজিষ্ট্রেট আদালতে পুত্র বিপ্লব রায়ের (৩০) বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামরার বিবরণে জানা যায়, হেরোইনসেবী পুত্র বিপ্লব রায় নেশার টাকা যোগাতে প্রায়ই বাড়ির হাঁস-মুরগী- ক্ষেতের ফসল এমনকি সোনার গহনা পর্যন্ত বিক্রি করতো। গত ৮ এপ্রিল বিপ্লব নেশার টাকার জন্য তার মায়ের ৪ হাজার টাকা মুল্যের ছাগল বিক্রি করে দেয়।
মামলার স্বাক্ষী মা সন্ধ্যা রানী জানান, “অনেক চেষ্টা করেও ছেলেকে পথে আনতে না পেরে আমরা শেষ পর্যন্ত মামলা করতে বাধ্য হয়েছি।” মামলার অপর দুই স্বাক্ষী হলো বিপ্লবের স্ত্রী তাপসী রাণী রায় ও ছোট ভাই রবিন রায়।
