রাষ্ট্রপতি সাভারে বিধ্বস্ত গার্মেন্টস ভবন এলাকা পরিদর্শন করেছেন
প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ মঙ্গলবার দুপুরে সাভারে পলাশবাড়ি বিধ্বস্ত গার্মেন্টস ভবন পরিদর্শন করেছেন। সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের সকল কর্মী প্রেসিডেন্টকে উদ্ধার তৎপরতা সম্পর্কে অবহিত করেন। এসময় পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ তাঁর সাথে ছিলেন।
উদ্ধারকর্মীরা প্রেসিডেন্টকে অবহিত করেন যে বিধ্বস্ত ভবন থেকে ২৮টি মৃতদেহ এবং ৯৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চালাতে আরও সময় লাগবে এবং এখনো ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে আছে বলে জানান তারা।
পরিদর্শনকালে প্রেসিডেন্ট এবং পাট ও বস্ত্রমন্ত্রী উদ্ধারকারীদের অতি দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দেন।
